Posts

Showing posts from May, 2022

ফাংশনের ইতিকথা!

আমরা ফাংশন কে চিন্তা করি একটা বক্স এর মত । যার দুই টা ওয়ে আছে, একটা ইনপুট আরেকটা আউটপুট, আমরা ইনপুটে কিছু দি, এই বক্স টার ভিতরে কিছু হয় এবং আমরা একটা আউটপুট পাই, এই কিছু করা টাই হচ্ছে ফাংশন, যার বাংলা মানে কিছু করা । তো , ব্যাপার গুলা আরো ভালোভাবে বোঝার জন্য আমরা একটা বাস্তব ফাংশনের কথা চিন্তা করি! সেটা হচ্ছে, ব্লেন্ডার! আমরা ইনপুট হিসেবে ব্লেন্ডারে কিছু দি, ব্লেন্ডার ব্লেন্ড ফাংশন করে আমাদের কে কিছু একটা আউটপুট দে! ধরি, আমরা আম দিলাম ইনপুট হিসেবে, তাহলে কি হবে? তাহলে ব্লেন্ড ফাংশন কিছু একটা করবে এবং আমরা আউটপুট হিসেবে আমের জুস পাবো, যদি তরমুজ দি, তাইলে তরমুজের শরবত পাবো! তো, এইখানে তরমুজ টা হচ্ছে ইনপুট, শরবত টা আউটপুট আর কিছু একটা যে হইসে সেটার নাম ফাংশন, এই ক্ষেত্রে আমরা এটাকে নাম দিসি ব্লেন্ড ফাংশন! আচ্ছা তাহলে এইবার আমরা একটু বিপরীত ফাংশন চিন্তা করি? বিপরীত ফাংশন আসলে কি? বিপরীত ফাংশন হচ্ছে আসলে সেই ফাংশন যেটা মেইন ফাংশনের ঠিক বিপরীত কাজ করে! বা আরেকভাবে বললে, বিপরীত ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যেটার ইনপুট হিসেবে মেইন ফাংশনের আউপুট দিলে বিপরীত ফাংশনের আউটপুট হবে মেইন ফাংশনের ইনপুট, ...

শূন্য দিয়ে ভাগ দিতে যত মুশকিল!

Image
  ম্যাথেমেটিক্সে সব কিছু জায়েজ আছে কিন্তু শূন্য দিয়ে ভাগ দেওয়া জায়েজ নাহ! শূন্য দিয়ে ভাগ দিলেই হয়ে যায় অসংজ্ঞায়িত, এই ব্যাপারটা ক্লাস ৯ - ১০ এর গনিত বইয়েই আছে! যে জিনিস টা নেই সেটা হলো এইটা কেন হয়! তো এইটার অনেক লজিক্যাল কারণ আছে, তবে আজকে আমরা একটা বাস্তব কারণ দেখবো কেনো শুণ্য দিয়ে ভাগ করলে কোনো মান পাওয়া সম্ভব নয়! তো বিষয় টা বুঝার আগে একটু বুঝে নি ভাগ জিনিস টা কি । আচ্ছা সবগুলো ব্যাপার বুঝার জন্য আমরা একটা সিনারিও কল্পনা করি! ধরো তোমার মা তোমাকে বাজারে পাঠিয়েছে ২০টি আম কিনতে । তো, তুমি একটি দোকানে ঢুকলে যেখানে কয়েক রকমের ঝুড়ি আছে। একটি ঝুড়ি আছে যেখানে ২ টি আম আছে, ধরি একে আমরা বলসি এ টাইপ ঝুড়ি । আরেক রকমের ঝুড়ি তে ৪ টি আম আছে , সেটাকে আমরা বি টাইপ ঝুড়ি বলছি। তো, যেহেতু তোমাকে ২০ টি আম কিনতে হবে, তুমি এইবার চিন্তা করা শুরু করলে যে, কোন ধরনের ঝুড়ি কয়টা লাগবে । তো ধরো তুমি এ টাইপ ঝুড়ি কিনতে চাচ্ছো, তো এইবার তুমি চিন্তা করা শুরু করলে তোমার এ টাইপ ঝুড়ি কয়টা লাগবে ২০ টা আম এর জন্য । তুমি গুনা শুরু করলে ২+২+২+২+২+২+২+২+২+২ = ২০ অর্থ্যাৎ তোমার এ টাইপ ঝুড়ি লাগবে ১০ টি । এই যে কত টি ঝুড়ি ...