ফাংশনের ইতিকথা!
আমরা ফাংশন কে চিন্তা করি একটা বক্স এর মত । যার দুই টা ওয়ে আছে, একটা ইনপুট আরেকটা আউটপুট, আমরা ইনপুটে কিছু দি, এই বক্স টার ভিতরে কিছু হয় এবং আমরা একটা আউটপুট পাই, এই কিছু করা টাই হচ্ছে ফাংশন, যার বাংলা মানে কিছু করা । তো , ব্যাপার গুলা আরো ভালোভাবে বোঝার জন্য আমরা একটা বাস্তব ফাংশনের কথা চিন্তা করি! সেটা হচ্ছে, ব্লেন্ডার! আমরা ইনপুট হিসেবে ব্লেন্ডারে কিছু দি, ব্লেন্ডার ব্লেন্ড ফাংশন করে আমাদের কে কিছু একটা আউটপুট দে! ধরি, আমরা আম দিলাম ইনপুট হিসেবে, তাহলে কি হবে? তাহলে ব্লেন্ড ফাংশন কিছু একটা করবে এবং আমরা আউটপুট হিসেবে আমের জুস পাবো, যদি তরমুজ দি, তাইলে তরমুজের শরবত পাবো! তো, এইখানে তরমুজ টা হচ্ছে ইনপুট, শরবত টা আউটপুট আর কিছু একটা যে হইসে সেটার নাম ফাংশন, এই ক্ষেত্রে আমরা এটাকে নাম দিসি ব্লেন্ড ফাংশন! আচ্ছা তাহলে এইবার আমরা একটু বিপরীত ফাংশন চিন্তা করি? বিপরীত ফাংশন আসলে কি? বিপরীত ফাংশন হচ্ছে আসলে সেই ফাংশন যেটা মেইন ফাংশনের ঠিক বিপরীত কাজ করে! বা আরেকভাবে বললে, বিপরীত ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যেটার ইনপুট হিসেবে মেইন ফাংশনের আউপুট দিলে বিপরীত ফাংশনের আউটপুট হবে মেইন ফাংশনের ইনপুট, ...